ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যান্টিনে খাবার খাচ্ছিল পুলিশ, টহল গাড়ি সম্পদ সংক্রান্ত ঘটনায়, উদ্ধার কর্ণফুলীতে খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা চাকরির বিজ্ঞপ্তিতে বেতন প্রকাশ বাধ্যতামূলক করছে যুক্তরাজ্য বাহরাইন ও কুয়েতে ইরানের হামলার কড়া নিন্দা জানাল কাতার কাশিমপুরের নিরাপত্তা বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন জেল সুপার দৌলতখানে নৈরাজ্য ঠেকাতে যুবদলের রাতভর মহড়া সাবেক মন্ত্রী ও এমপির বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করল বেবিচক ট্রাম্প, পুতিন ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের অপেক্ষা গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, হেলমেট পরে আওয়ামী লীগ কর্মীদের মহড়া

খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থাপিত একটি ব্যানারে পেট্রলবোমা হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ‘সবার আগে বাংলাদেশ’ লেখা ব্যানারটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এতে ব্যানারের কিছু অংশে আগুন ধরে যায়। কাছেই পুলিশ ক্যাম্প থাকায় তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হামলাকারীরা দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে দুই দুর্বৃত্ত শিববাড়ি মোড়ে এসে ব্যানারটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। ঘটনার আকস্মিকতায় সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের ব্যানারে এই হামলার ঘটনা ঘটেছে। পুলিশ হামলাকারীদের ধাওয়া করলেও তারা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

খুলনায় প্রধানমন্ত্রীর ব্যানারে পেট্রলবোমা নিক্ষেপ: ধাওয়া খেয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৪:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬