ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাডেন স্মিথের প্রেমের গুঞ্জন নিয়ে যা জানা গেল ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম স্বাস্থ্যসেবার উন্নয়নে নার্স ও মিডওয়াইফদের দক্ষ করতে কাজ করছে সরকার: জিয়াউদ্দিন ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ মিনতি আহবায়ক – ইলা সদস্য সচিব করে তাড়াশে জাতীয়তাবাদী মহিলাদলের আহ্বায়ক কমিটি গঠন কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ ২ জন গ্রেফতার ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

তিন দিনের ভারত সফরে বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং যুবরানি কেট মিডলটন। এই সফরে তাদের সঙ্গী হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

মুম্বাইয়ে পৌঁছানোর পর শচীনের আমন্ত্রণে এক বিশেষ আয়োজনে অংশ নেন তারা। সেখানে রাস্তার খুদে ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা যায় যুবরাজ ও যুবরানিকে। শচীন নিজে বল করার সময় পাশে দাঁড়িয়ে উৎসাহ জুগিয়েছেন উপস্থিত শিশু-কিশোররা। ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে চা খেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। এরপর বিশেষ ভাবে সাজানো একটি চায়ের দোকানে উইলিয়াম এবং কেটকে নিয়ে যান শচীন।

পড়ুন>>কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

ক্রিকেট খেলার পাশাপাশি শচীনের সঙ্গে চা ও স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন রাজকীয় দম্পতি। শচীন তাদের মুম্বাইয়ের বিখ্যাত মাটির ভাঁড়ের ‘কাটিং চা’ পরিবেশন করেন এবং শহরের রাস্তার পরিচিত বিভিন্ন খাবার চেখে দেখার সুযোগ করে দেন। এছাড়া মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ঐতিহাসিক ভবনগুলোতেও রাজকীয় জুটিকে ঘুরিয়ে দেখান এই তারকা ক্রিকেটার, যেখানে তিনি বিভিন্ন স্থাপনার ইতিহাস ও গুরুত্ব তুলে ধরেন।

মুম্বাইয়ে উইলিয়াম ও কেট তাদের নিজস্ব উদ্যোগে আয়োজিত ‘আর্থশট পুরস্কার’ প্রদান করবেন। পরিবেশ ও পৃথিবীর বিভিন্ন জটিল সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান প্রদানকারী পাঁচজন ব্যক্তিকে এই আয়োজনে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে। ২০২০ সালে রাজকীয় এই দম্পতি আর্থশট উদ্যোগটি শুরু করেছিলেন। পৃথিবীর বিভিন্ন সমস্যা মেটাতে উদ্ভাবনী কিছু তৈরি করেছেন, এ রকম পাঁচ জনকে প্রায় সাড়ে ১২ কোটি টাকা করে পুরস্কার দেওয়া হবে।

পড়ুন>>সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের

মুম্বাইয়ের এই অনুষ্ঠানের মাধ্যমে ভারত ও ব্রিটেনের মধ্যকার ক্রিকেট, সিনেমা ও ফ্যাশন জগতের সাংস্কৃতিক বন্ধন উদযাপনের পরিকল্পনা রয়েছে। শোনা যাচ্ছে, অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভট্টকেও দেখা যেতে পারে। মঙ্গলবার এই অনুষ্ঠান শেষে বুধবার দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন উইলিয়াম ও কেট। এরপরই তারা নিজ দেশে ফিরে যাবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারত সফরে শচীনের সঙ্গে ক্রিকেট খেললেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম

আপডেট সময় : ০৭:২৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬