ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস জঙ্গল সলিমপুরে ২৮ প্লট উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি ফারহান আলী ওয়াহিদের বর্তমান চুক্তির মেয়াদ ও বাজারমূল্য কত?

মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবাইল কোর্টের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়। গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোবাইল কোর্টের কার্যকারিতা বৃদ্ধিকল্পে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন নির্দেশনাসমূহ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্দেশনার আওতায় প্রতিটি জেলায় চার সদস্যের একটি মিডিয়া সেল গঠন করতে বলা হয়েছে।

এই সেলের আহ্বায়ক হবেন জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

এছাড়া জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। মিডিয়া সেলকে মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের স্থিরচিত্র এবং ভিডিও সংগ্রহ করতে হবে। প্রয়োজনে এই উপকরণগুলো সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থাও নিতে হবে তাদের।

পরিপত্রে মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রম ভিডিও ধারণের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে। ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জে.এম শাখা ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। একটি কপি মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে। মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে কোনো আপিল করা হলে, শুনানি চলাকালে এসব ভিডিও সাক্ষ্য-প্রমাণ হিসেবে আদালতে উপস্থাপন করতে হবে।

জব্দকৃত মালামাল সংরক্ষণের ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে মালামাল রাখার জন্য নিরাপদ কক্ষ বা স্থাপনা নিশ্চিত করতে হবে। এসব মালামাল গ্রহণ, সংরক্ষণ ও প্রয়োজনে আদালতে উপস্থাপনের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে। মালামালের বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত রেজিস্টার থাকবে এবং সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন। প্রতি মাসে অন্তত একবার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল মালামালের ক্ষেত্রে বিদ্যমান বিধি অনুযায়ী নিষ্পত্তির কথা বলা হয়েছে।

আপিল মামলায় সরকারপক্ষের আইনি লড়াই আরও শক্তিশালী করতেও বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবীকে দায়িত্ব দেবেন এবং এ বিষয়ে আদালতকে অবহিত করবেন। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি ও প্রয়োজনীয় নথি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন। শুনানি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও ভিডিও সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সরবরাহ করবেন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এই পুরো কার্যক্রম সমন্বয় করবেন।

এছাড়া মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে ‘মোবাইল কোর্ট সহকারী’ বা ‘পেশকার’ হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে এই কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে এবং প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

মিডিয়া সেলের কার্যক্রমে জেলার অন্যান্য কর্মকর্তাদের সহায়তা নেওয়ার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবা ক্রয় করার অনুমতিও দেওয়া হয়েছে। এক্ষেত্রে ব্যয় নির্বাহের জন্য সরকারি বিধি-বিধান অনুসরণ করতে হবে। পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে যে, মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবরের জারি করা নির্দেশনাও মেনে চলতে হবে। এই সামগ্রিক উদ্যোগের উদ্দেশ্য হলো মোবাইল কোর্ট কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬