ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস জঙ্গল সলিমপুরে ২৮ প্লট উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের দাবি ফারহান আলী ওয়াহিদের বর্তমান চুক্তির মেয়াদ ও বাজারমূল্য কত? ব্র্যাক ইউনিভার্সিটিতে ইমপ্ল্যান্ট ও বায়োসেন্সরে ন্যানোপ্রযুক্তির ব্যবহার নিয়ে সেমিনার

বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রখ্যাত কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু ৭৭ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের বাসভবনে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তার স্বামী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত। তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার স্বামী জানান, পূরবী আগে একবার স্ট্রোক করেছিলেন এবং অতীতে একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার শারীরিক অবস্থা নাজুক ছিল। মৃত্যুর সময় তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন পূরবী বসু।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি অর্জন করেন। বিজ্ঞানী হিসেবে কর্মজীবনে তিনি নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন। দেশে ফিরে তিনি ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও কাজ করেছেন।

বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্য অঙ্গনেও পূরবী বসু রেখেছেন উজ্জ্বল অবদান। তার লেখনীতে নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রামের নানা দিক ফুটে উঠেছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪০টিরও বেশি। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’।

সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৫ সালে তিনি অনন্যা সাহিত্য পুরস্কার পান। পরবর্তীতে ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন তিনি। ১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী। সাহিত্যচর্চা ও ব্যক্তিজীবনে তারা দীর্ঘ সময় একে অপরের সহযাত্রী হিসেবে ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত

আপডেট সময় : ০৯:৩৩:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬