ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে রাজনৈতিক দলবদল, ওয়ার্কার্স পার্টির উপজেলা সেক্রেটারির জামায়াতে যোগদান ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হলেন প্রধান অর্থ কর্মকর্তা কোলেট ক্রেস ৬ ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু ২০২৭ সালেই ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি: বিশ্লেষক আলানুদ জয়পুরহাটে এসআরবির অভিযানে ১৮০ বোতল ফেনসিডিলসহ চারজন গ্রেপ্তার গোপালগঞ্জের মুকসুদপুরে ১০ গাড়ির সংঘর্ষ, আহত শতাধিক মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে বিশ্বজুড়ে হাজারো ব্যবহারকারী শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরাতে চায় ভারত উত্তরপ্রদেশের সম্ভলে অবৈধ মসজিদ গুঁড়িয়ে দিল স্থানীয় প্রশাসন

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

পাইকগাছা( খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • আপডেট সময় : ০৯:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে এবং মশাবাহিত রোগ প্রতিরোধে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে প্রজ্ঞা ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে খুলনার পাইকগাছা উপজেলার কাশিমনগরে ১৪১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

কাশিমনগর দাশপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালক পুরোহিত ও বডগড় ধর্মমণ্ডলীর রেভারেন্ড ফাদার জুয়েল ম্যাকফিল্ড।

পড়ুন>>২০২৭ সালেই ঘুরে দাঁড়াবে কাতারের অর্থনীতি: বিশ্লেষক আলানুদ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছার কপিলমুনির পুলিশ ফাঁড়ির ইনচার্জ (নিঃ) মো. হাসানুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন প্রজ্ঞা ফাউন্ডেশনের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক তপন পাল।প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রূপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিপুল দাশ ও নিখিল দাশ।

বক্তারা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য মশারির ব্যবস্থা করা একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

পড়ুন>>জলবায়ু সহনশীল শহর গড়তে একশ দেশের যৌথ অঙ্গীকার

এ ধরনের কার্যক্রম জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মানবিক সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।প্রজ্ঞা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধ ও মশার কামড় থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ১৪১ জন অসহায় মানুষের হাতে মশারি তুলে দেওয়া হয়। এ মহতী উদ্যোগে সহযোগিতা করায় নিউইয়র্ক প্রবাসী উত্তম সাহা ও তাঁর সহধর্মিণী মুনমুন সাহা এবং নিউইয়র্কের চিত্রা রোজারিওর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রজ্ঞা ফাউন্ডেশনের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছায় প্রজ্ঞা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে মশারি বিতরণ

আপডেট সময় : ০৯:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬