সংবাদ শিরোনাম :
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রেসিডেন্টের শ্রদ্ধা জ্ঞাপন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে শেরে বাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে উপস্থিত হয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন বলে প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় প্রেসিডেন্টের সামরিক সচিব মেজর জেনারেল এএসএ বাহাউদ্দিন ও সচিব জেএম সালাহউদ্দিন নাগরীসহ রাষ্ট্রপতির কার্যালয়ের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: মানবজমিন
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























