বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া অনুমোদন দিল মন্ত্রিসভা
- আপডেট সময় : ০৭:০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দেশে সৌরবিদ্যুৎ প্রকল্পের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করতে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, ইতিপূর্বে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ১ দফার অধীনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সেটি উপস্থাপনের নিয়ম রয়েছে। মূলত সেই ধারাবাহিকতায়ই অধ্যাদেশটিকে আইনে রূপান্তর করতে খসড়াটি মন্ত্রিসভায় তোলা হয়, যা আজ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, খসড়া আইনটি এখন লেজিসলেটিভ বিভাগে ভেটিং বা যাচাই-বাছাইয়ের প্রক্রিয়ায় রয়েছে। এই ধাপ সম্পন্ন হওয়ার পর তা চূড়ান্ত পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।
সূত্র: দৈনিক এদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















