ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ বছর পূর্তি উদযাপনে আল জাজিরার আয়োজনে কাতারের আমীর গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নারায়ণগঞ্জে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার গাজীপুরে অস্থিরতা নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ শীতের অতিথি পাখিতে মুখর চলনবিল, নিরাপত্তা নিয়ে শঙ্কা দিনমজুরি করেও এইচএসসিতে জিপিএ-৫ পেলেন সংগ্রামী আরাফাত ৩৪ বছরের পুরনো ভবন ভেঙে নতুন কারখানা গড়বে প্যাসিফিক জিন্স বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হরমুজ প্রণালী ইস্যুতে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ইরান

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি বা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের পেছনে কোনো ষড়যন্ত্র থাকলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে পোশাক কারখানার মালিকদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী স্পষ্টভাবে বলেন, সীমান্তের ওপার থেকে ইশারায় কেউ যদি দেশের পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালায়, তবে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। যারা এসব অশুভ কর্মকাণ্ডে লিপ্ত তাদের এখনই সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ”।

বৈঠকের প্রেক্ষাপট সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পোশাক খাতের অস্থিরতা নিয়ে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর শ্রম মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় আগাম পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। এর আগে সকালে পোশাক খাতের বর্তমান সংকটের কারণ এবং তা নিরসনের উপায় নিয়ে মালিকপক্ষের নেতাদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন তিনি। গত মাসের ১৮ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শ্রম মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

এদিকে, শিল্পের অস্থিরতা নিরসনের আলোচনার মধ্যেই আজও গাজীপুরে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেছেন। ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় বেশ কিছু যানবাহন ও দোকানে ভাঙচুর চালান বলে জানা গেছে।

অন্যদিকে, সাভারের আশুলিয়া এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে হয়। শিল্প পুলিশ-১-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স) শোয়েব আহম্মেদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গার্মেন্টস খাতে অস্থিতিশীলতা বরদাশত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ১১:৫৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬