চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত
- আপডেট সময় : ০৭:৪০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
চিলাহাটি রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী আহত
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক নারী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার ৩০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটিতে পৌঁছানোর পর তিন নম্বর লাইন দিয়ে ওয়াশ ফিডের দিকে যাওয়ার পথে ওই নারী ট্রেনের নিচে পড়ে যান, এসময় ট্রেনের চাকায় তার এক হাত ও এক পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পড়ুন>>পাবনায় বজ্রপাতে ৬ কিশোর ও তরুণ নিহত
ঘটনাটি দেখতে পেয়ে টিটু নামের এক ব্যক্তি লোকো মাস্টারকে লক্ষ্য করে চিৎকার দিলে বিষয়টি সকলের নজরে আসে। এসময় উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে সংবাদ দিলে চিলাহাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
পড়ুন>>লা লিগার দ্রুততম ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে
এবিষয়ে চিলাহাটি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকাল ৭ টা ২৫ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি তিন নম্বর লাইন দিয়ে ওয়াশ ফিডের দিকে যাওয়ার পথে অসাবধানতা বশত অজ্ঞাতনামা এক নারী ট্রেনে কাটা পড়ে আহত হয়েছেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যদের মাধ্যমে তাকে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তবে আহত মহিলাটির বিষয়ে তাৎক্ষনিক ভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
























