কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি
- আপডেট সময় : ০৯:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে উদযাপন করেছে কাউনিয়া উপজেলা যুবদল।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পড়ুন>>নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা
পরে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সদস্যসচিব আব্দুল আজিজ বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম শফি, আলমগীর চৌধুরী লিটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন এবং রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি এবং উপজেলা যুবদল নেতা শাহিন আলম ও আবু সায়েম।
পড়ুন>> ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্যসচিব আব্দুস ছাত্তার, মধুপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু জাফর ও সদস্যসচিব দুলু, শহীদবাগ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরশাদ ও সদস্যসচিব লিটন মিয়া, কুর্শা ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাবু ও সদস্যসচিব আবু হানিফ এবং হাড়াগাছ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ও সদস্যসচিব আব্দুর রহিমসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।























