ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু, মোট প্রাণহানি ৪০০ ছাড়াল নওগাঁয় শ্যালিকাকে বিয়ে, যুবক ও দুই স্ত্রীর মুখে চুনকালি দিয়ে গ্রামছাড়া সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাসের ৫ যাত্রী নিহত

সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবনে মুক্তিপণ আদায়ের লক্ষ্যে দস্যু বাহিনীর হাতে জিম্মি হওয়া পাঁচ জেলেকে সফল অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে কোস্ট গার্ড। সোমবার দিবাগত রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আরপাঙ্গাসিয়া নদীর কঞ্চির খাল এলাকায় এই উদ্ধার অভিযান পরিচালিত হয়। সুন্দরবনে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা পাঁচ জেলেকে উদ্ধারে অভিযান চালাতে গিয়ে বনদস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা ও দোবেকী স্টেশনের সদস্যরা যৌথভাবে সুন্দরবনের ‘দাদা ভাই’ বাহিনীর আস্তানায় এই অভিযান চালান। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা অতর্কিতে গুলি চালায়। সরকারি বাহিনীর সদস্যরাও পাল্টা আত্মরক্ষামূলক গুলি ছুড়লে দস্যুরা জিম্মি জেলেদের ফেলে রেখে গহিন বনে পালিয়ে যায়। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন মঙ্গলবার (২৭ অক্টোবর ) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

উদ্ধার হওয়া জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগরের রবিউল ইসলাম (৩৫) ও বিল্লাল হোসেন (২৬) এবং খুলনার কয়রা উপজেলার আলাউল ইসলাম (৩২), নওশেন মোড়ল (৪১) ও শাহিনুর রহমান (২৮)। অভিযানের পর ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ছয়টি ফাঁকা কার্তুজ এবং তিনটি ধারালো দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় দস্যুদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে নিয়মিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযানগুলো অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার

আপডেট সময় : ০৮:৪০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬