সংবাদ শিরোনাম :
খুলনার পাইকগাছায় বাল্যবিবাহ রোধে তথ্যকার্ড বিতরণ
খুলনা(পাইকগাছা) থেকে শেখ খায়রুল ইসলাম
- আপডেট সময় : ০৯:১৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২ ২৩৮ বার পড়া হয়েছে
খুলনার পাইকগাছা উপজেলায় বাল্যবিবাহ রোধে কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২২সেপ্টেম্বর সকালে উপজেলার রাড়ুলী ইউপির বাঁকা পশ্চিমপাড়া পল্লীসমাজে এ তথ্যকার্ড বিতরণ করা হয়।পল্লীসমাজের আয়োজনে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির সহযোগিতায় এ তথ্য কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের মাঝে তথ্যকার্ড বিতরণ করেন রাড়ুলী ইউপির চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। পল্লীসমাজের সভাপ্রধান নুরুন্নাহার এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল মোড়ল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব পরিষদের সভাপতি ও আইনজীবী সহকারী তাপস কুমার ঘোষ, ব্র্যাকের এ্যাসোসিয়েট অফিসার আছাদুল ইসলাম সহ প্রমুখ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :
























