ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা তাহিরপুরে গাঁজাসহ মাদক ব‍্যবসায়ী ইসলাম গ্রেপ্তার বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি নেত্রকোনায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঠিকানা পেলেন আদিবাসী নারী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের হাইকোর্ট আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ প্রধানমন্ত্রীর সংলাপে অংশ নিতে সচিবালয়ে পৌঁছাল এনসিপির প্রতিনিধিদল রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শুরু জগন্নাথপুরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও ৩০ হাফেজকে সংবর্ধনা প্রধানমন্ত্রীর সাথে সংলাপে জাতীয় নাগরিক পার্টি

এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবট প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের ফলে বিশ্বব্যাপী কর্মসংস্থানের বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। তার মতে, এআই শুধু অফিসভিত্তিক কাজ নয়, বরং নির্মাণশিল্প ও কারখানার মতো শারীরিক শ্রমনির্ভর পেশার মানুষের দক্ষতাকেও প্রতিস্থাপন করতে সক্ষম। মুনাফা বৃদ্ধির দিকে নজর দেওয়া ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ‘রোবট নিয়োগ করো, মানুষকে ছাঁটাই করো’—এমন এক মানসিকতা নিয়ে কাজ করছে, যা চাকরির বাজারে অস্থিরতা সৃষ্টি করছে। গেটস বলেন, আপনারা বলতে পারেন, ধনী দেশগুলোকে এখন গিয়ে বলা-‘চলুন, আপনারা জীবনের সবচেয়ে কঠিন কাজটি করুন’- এর জন্য এটি খুব একটা ভালো সময় নয়। এই পরিস্থিতির জন্য ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বাড়ানোর প্রবণতাকে দায়ী করেছেন বিশ্বের অন্যতম ধনী এই প্রযুক্তি উদ্যোক্তা।

ইতিমধ্যেই বিভিন্ন খাতে এআইয়ের প্রভাব দৃশ্যমান। গত সপ্তাহে বার্কলেস ব্যাংক ঘোষণা করেছে, খরচ কমাতে তারা চলতি বছরের শেষ নাগাদ এআই ব্যবহার করে বিশ্বজুড়ে প্রায় ৫ হাজার কর্মীকে ছাঁটাই বা প্রতিস্থাপন করবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান এআইকে ‘ধীরে এগিয়ে আসা সুনামি’ হিসেবে অভিহিত করে সতর্ক করেছেন যে, এই প্রযুক্তি বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের সুযোগ কমিয়ে দিতে পারে। তরুণরা কর্মজীবনের শুরুতে যেসব রুটিনবদ্ধ কাজ করেন, তা এখন এআই অনেক সাশ্রয়ী ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করছে। কয়েক বছরে এআইয়ের কারণে চাকরি হারানোর ঘটনা ইতিমধ্যে দেখা যাচ্ছে।

দ্য অবজারভার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গেটস জানান, উদ্ভাবনী ক্ষমতা, দাপ্তরিক কাজ এবং হিউম্যানয়েড বা মানবসদৃশ রোবটের মাধ্যমে শারীরিক শ্রমের কাজগুলোও অদূর ভবিষ্যতে এআইয়ের দখলে চলে যেতে পারে। এ পরিস্থিতির মোকাবিলায় সরকারগুলোকে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার এবং কর্মীদের নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, এআইয়ের মাধ্যমে সামগ্রিক সমৃদ্ধি বাড়লেও, বিপুলসংখ্যক মানুষ বেকার হয়ে পড়লে তাদের সহায়তার জন্য সরকারের কাছে পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে। সফটওয়্যার তৈরি, তথ্য প্রবেশ করানো এবং গ্রাহকসেবার মতো তথ্যনির্ভর বিশ্লেষণমূলক কাজ দ্রুত এআইয়ের আওতায় চলে আসছে।

বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতার এই সময়ে রাষ্ট্রগুলোর জন্য বেকারত্ব মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিল গেটস আরও পূর্বাভাস দিয়েছেন যে, ২০২০-এর দশকের শেষ নাগাদ এআই মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যা মানবজাতির স্বার্থের বিরুদ্ধেও কাজ করতে পারে। ইতিপূর্বে বৃটেনের এক গবেষকও এআই প্রতিষ্ঠানের চাকরি ছেড়ে সতর্ক করেছিলেন যে, নিয়ন্ত্রণহীন এই প্রযুক্তি আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

এদিকে, সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সর্বশেষ সংস্করণের প্রশিক্ষণে কাজ করা জ্যাকব কক্সন প্রযুক্তিটির ক্ষমতাকে অবমূল্যায়ন না করার আহ্বান জানিয়েছেন। তার অভিযোগ, ক্লড এআই নির্মাতা অ্যানথ্রোপিক কিংবা চ্যাটজিপিটির উদ্ভাবক ওপেনএআই—কেউই এআই নিরাপত্তার প্রশ্নে যথেষ্ট দায়িত্বশীল নয়। সুপার ইন্টেলিজেন্স বা অতিমানবীয় বুদ্ধিমত্তার পর্যায়ে এআই পৌঁছে গেলে তা যেকোনো প্রতিষ্ঠান বা রাষ্ট্রের সক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে বলে তিনি সতর্ক করেন। সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের সর্বশেষ সংস্করণগুলোর প্রশিক্ষণে কাজ করা ২৭ বছর বয়সী জ্যাকব কক্সন মানুষকে এআইয়ের ক্ষমতাকে অবমূল্যায়ন না করার আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এআই ও রোবট প্রযুক্তিতে ব্যাপক চাকরির ঝুঁকি দেখছেন বিল গেটস

আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬