অতিরিক্ত ভেপিংয়ে কণ্ঠস্বর হারালেন সেলেনা গোমেজ
- আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বিশ্বখ্যাত মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ জানিয়েছেন যে, ই-সিগারেট বা ভেপিংয়ের অতিরিক্ত অভ্যাসের কারণে তাঁর কণ্ঠস্বরের স্বাভাবিক গঠন স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিওবার্তায় ৩৪ বছর বয়সী এই তারকা নিকোটিনের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভক্তদের সতর্ক করেন।
ভিডিওতে সেলেনা স্পষ্ট করে বলেন, মাত্রাতিরিক্ত ভেপিংয়ের কারণেই তাঁর কণ্ঠস্বর আগের মতো আর ফিরে পাওয়া সম্ভব নয়। নিকোটিনের আসক্তি থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন একটি প্রক্রিয়া উল্লেখ করে নতুন প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নতুন করে ভেপিং শুরু করার পরিকল্পনা করছেন, তাদের এটি করা উচিত নয়। এটি একেবারেই ভালো কিছু নয় এবং এটি একটি বড় ভুল।
সেলেনা গোমেজের স্বাস্থ্যগত জটিলতা এবং দীর্ঘদিনের অটোইমিউন রোগ ‘লুপাস’ নিয়ে তিনি অতীতেও খোলামেলা কথা বলেছেন। উল্লেখ্য, ২০১৭ সালে তিনি কিডনি প্রতিস্থাপনের মতো বড় অস্ত্রোপচারের মধ্য দিয়ে গিয়েছিলেন। তবে তাঁর বর্তমান কণ্ঠস্বরের পরিবর্তনের পেছনে লুপাসের কোনো সরাসরি প্রভাব রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























