ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ ডলারের তীব্র সংকট: এলসি খুলতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের কবলে বাংলাদেশ, তালিকায় আরও ১৩ দেশ একনেকের ৮তম সভায় ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

কোস্ট গার্ডে ৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ অক্টোবর

সৃষ্টি জবস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোস্ট গার্ডে ৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ অক্টোবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ড অসামরিক জনবলের রাজস্বখাতভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে। বাহিনীটিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৩৮ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

  1. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ১টি পদ, গ্রেড-১৩, বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা। যোগ্যতা: স্নাতক বা সমমান এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  2. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। যোগ্যতা: স্নাতক বা সমমান এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  3. ইউডিএ/কম্পিউটার অপারেটর: ৩টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ও কম্পিউটার পরিচালনায় জ্ঞান।
  4. কারিগরি পদ (ইলেকট্রিশিয়ান/অন্যান্য): ২টি পদ, গ্রেড-১৪, বেতন স্কেল ২৩,৫০০-৫৬,৮০০ টাকা। যোগ্যতা: এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে ১ বছরের ট্রেড কোর্স সনদ।
  5. গাড়ি চালক (ভারী): ২৫টি পদ, গ্রেড-১৫, বেতন স্কেল ২২,৮০০-৫৫,২০০ টাকা। যোগ্যতা: জেএসসি পাস ও ভারী যান চালানোর বৈধ লাইসেন্স। অভিজ্ঞদের অগ্রাধিকার।
  6. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১টি পদ, গ্রেড-১৬, বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা। যোগ্যতা: এইচএসসি বা সমমান ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
  7. অফিস সহায়ক: ১টি পদ, গ্রেড-২০, বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা। যোগ্যতা: এসএসসি বা সমমান।

বয়সসীমা ও আবেদনের শর্তাবলি

৩১ অক্টোবর ২০২৬ তারিখে আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদনকারীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে; সরাসরি বা ডাকযোগে পাঠানো আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।

আবেদন প্রক্রিয়া ও ফি

অনলাইনে আবেদন শুরু হবে ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৩১ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৫টায়। ১৩ থেকে ১৬ নম্বর গ্রেডের পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ১৭ থেকে ২০ নম্বর গ্রেডের পদের জন্য ৫৬ টাকা নির্ধারিত।

তবে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫৬ টাকা প্রযোজ্য।

আবেদনের লিংক: এখানে ক্লিক করে আবেদন করা যাবে ।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ১ বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কোস্ট গার্ডে ৩৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ অক্টোবর

আপডেট সময় : ০২:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬