যমুনা গ্রুপে বিশাল নিয়োগ, কাজ করার সুযোগ গাজীপুরে
- আপডেট সময় : ০৪:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
যমুনা গ্রুপ তাদের বিভিন্ন প্রকল্পে কর্মী নিয়োগের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ১০টি ভিন্ন ক্যাটাগরিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। নিচে পদভিত্তিক বিস্তারিত যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য দেওয়া হলো
নিয়োগযোগ্য পদসমূহ ও প্রয়োজনীয় যোগ্যতা
- জেনারেল ম্যানেজার (প্রোডাকশন)যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। টেক্সটাইল বা অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে আরএমজি বা আউটারওয়্যার উৎপাদন খাতে ১৮-২০ বছরের অভিজ্ঞতা এবং একাধিক উৎপাদন লাইন পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
- জিএম/ডিজিএম (এইচআর অ্যান্ড অ্যাডমিন)ব্যবস্থাপনা বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এইচআরএমে পিজিডি থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। আরএমজি বা টেক্সটাইল কারখানায় এইচআর ও প্রশাসনে ১৮-২০ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
- এজিএম (কোয়ালিটি কন্ট্রোল)আরএমজি খাতে কোয়ালিটি কন্ট্রোল বিভাগে ১২-১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (কমপ্লায়েন্স)ব্যবস্থাপনা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর এবং পিজিডি বা কমপ্লায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। আরএমজি বা টেক্সটাইল কারখানায় ১০-১২ বছরের অভিজ্ঞতা এবং দেশি-আন্তর্জাতিক শ্রমনীতি সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে।
- ম্যানেজার (প্রোডাকশন)আরএমজি খাতে আউটারওয়্যার উৎপাদন ও লাইন পরিচালনার ক্ষেত্রে ১০-১২ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।
- ম্যানেজার (স্টোর)যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। আরএমজি বা টেক্সটাইল কারখানায় স্টোর ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় ১০-১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (অ্যাকাউন্টস)অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সে স্নাতকোত্তর। সিএ (সিসি), এসিসিএ বা সিএমএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ফ্যাক্টরি অ্যাকাউন্টিং, কস্টিং ও আর্থিক প্রতিবেদনে ১০-১২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- ম্যানেজার (অডিট)অভ্যন্তরীণ ও কারখানা অডিট, কমপ্লায়েন্স এবং অপারেশনাল অডিটে ১০-১২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
- মেইনটেন্যান্স ইনচার্জইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি বা সমমানের ডিগ্রিধারী। আরএমজি বা টেক্সটাইল কারখানার যন্ত্রপাতি, বৈদ্যুতিক, যান্ত্রিক ও ইউটিলিটি রক্ষণাবেক্ষণে ১০-১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
- সিকিউরিটি ইনচার্জযেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। কারখানার নিরাপত্তা ব্যবস্থাপনায় ১০-১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যদের এই পদের জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদের সাম্প্রতিক ছবিসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে। ই-মেইলে আবেদন করার ক্ষেত্রে বিষয় অংশে পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। ই-মেইল ঠিকানা: @jamunagroup-bd.com বেতন স্কেল: ৭১০০০ ও ১১৩০০০ টাকা। 62, 71000, 113000.
ডাকযোগে আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, কেএ-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯। পদভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। বিস্তারিত তথ্য ও আবেদনের নিয়মাবলি জানতে ভিজিট করুন: https://jobs.bdjobs.com/companyofferedjobs.asp?id=28490&alias=0&companyname=Jamuna+Group
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























