বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত
- আপডেট সময় : ১০:৪৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
বাংলামোটরে আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত
রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের উত্তর পাশের গলিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হামলার শিকার হয়েছেন ওষুধ ব্যবসায়ী মো. সোহান (৩৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হাতিরঝিল থানা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহমেদ সায়মন তার কয়েকজন সহযোগীকে নিয়ে সোহানের পথরোধ করেন।
একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ের সময় সায়মন তার কাছে থাকা পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন। এতে সোহান রক্তাক্ত জখম হন। এরপর আতংক সৃষ্টির উদ্দেশ্যে সায়মন দুটি ফাঁকা গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন।
পড়ুন>>কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩ জন
এ ঘটনায় সোহানকে স্থানীয় একটি হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি ফাঁকা গুলি ছোড়া হয়েছে। রাজধানীর বাংলামোটরে বহিষ্কৃত এক যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে মো. সোহান (৩৫) নামের এক ওষুধ ব্যবসায়ী আহত হয়েছেন।
ঘটনার পর সায়মনের ভাড়া বাসার সামনে স্থানীয় শতাধিক মানুষ জড়ো হয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ তুলে বিক্ষুব্ধ জনতা তাকে অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ও এলিট ফোর্স সোয়াট টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
দীর্ঘ সময় পর রাত সোয়া ১২টার দিকে পুলিশ সায়মনসহ চারজনকে উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিয়ে যায়। আটককৃতদের মধ্যে সায়মনের এক ভাইও রয়েছেন বলে জানা গেছে। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা সেখানে যান। স্থানীয় লোকজন তাদের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
পড়ুন>>আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার গুঞ্জন নাকচ করল জামায়াত
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাবে আটক করা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া অভিযোগ ও পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে আটককৃতদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ করছে বলে তিনি জানান।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ফেরদৌস আহমেদ সায়মন দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে। এসব অপকর্মের কারণেই তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার পর বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেল ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ফায়ার সার্ভিসের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পুরো বিষয়টি বর্তমানে পুলিশের নজরদারিতে রয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























