কাউনিয়ায় বৃদ্ধ শ্বাশুড়িকে প্রহারের দায়ে পুত্র বধু আটক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় বৃদ্ধ শ্বাশুড়িকে প্রহারের দায়ে পুত্র বধু আটক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

কাউনিয়ায় বৃদ্ধ শ্বাশুড়িকে প্রহারের দায়ে পুত্র বধু আটক

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
রংপুরের কাউনিয়ায় বৃদ্ধ শ্বাশুড়িকে পুত্রবধুর প্রহারের ভিডিও

রংপুরের কাউনিয়া উপজেলায় পুত্র বধুর প্রহারে বৃদ্ধ শ্বাশুড়ি হাসপাতালে ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে। শ্বাশুড়ি আয়শা বেগম (৬০) কে বেদম প্রহারের ভিডিও এক যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে নিমিষেই তা ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে। পরে অভিযোগ পেয়ে পুত্র বধুকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনাটি ঘটেছে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে শুক্রবার বিকালে।অভিযোগে সুত্রে জানাগেছে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামের মৃত্যু আবু বক্কর সিদ্দিকের স্ত্রী আয়শা বেগম (৬০) স্বামী মারা যাওয়ার পর পুত্র আশরাফুল ইসলাম সহ একই বাড়ীতে বসবাস করে। কিন্তু ছেলের অভাব থাকায় আয়শা বেগম শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে। জীবিকার সন্ধানে ছেলে আশরাফুল ইসলাম ঢাকায় থাকে। একই ভিটায় পুত্র বধুসহ বসবাস কালীন সময়ে বউ- শ্বাশুড়ির মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে প্রায় প্রায় ঝগড়া বিবাদ লাগে। শুক্রবার বিকালে হরিচরণ লস্কর মাঠের পাড়ের নিকটে পুত্রবঁধু রত্না বেগম শ্বাশুড়িকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শ্বাশুড়ি আয়শা বেগম তাকে গালিগালাজের কারণ জানতে চাইলে, পুত্রবধু তেড়ে এসে শ্বাশুড়ির চুলের মুঠি ধরে রাস্তার উপর ফেলে বেদম মারপিটে করতে থাকে। ওই মহিলার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ দৃশ্য স্থানীয় এক যুবক মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে নিমিষেই তা ছড়িয়ে পড়ে এবং নিন্দার ঝড় ওঠে। আহত আয়শা বেগম রাতেই পুত্র বধু রত্না বেগম ও তার পিতা মাতাকে অভিযুক্ত করে থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ রাতেই পুত্র বধু রত্না বেগম কে আটক করে থানায় নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা বাদ শেষে শনিবার সকালে আদালতে সোপর্দ  করা হয়েছে।

থানা অফিসার ইনচার্জ( ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন বৃদ্ধ আয়শা বেগমের লিখিত অভিযোগ পাওয়ার পর পরেই পুত্র বধু রত্না বেগম আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় । মামলা রেকর্ড করে পুত্রবধু রত্না বেগম কে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিবেদক: আব্দুল কুদ্দুছ বসুনিয়া(রংপুর)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!