বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতির পাতায় ফিরে দেখা
- আপডেট সময় : ০৭:০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
বিচারকের আসনে রুহানী সালসাবিল, স্মৃতির পাতায় ফিরে দেখা
উপস্থাপক ও স্থপতি রুহানী সালসাবিল, যিনি অনেক পরিচিত মহলে লাবণ্য নামেও পরিচিত, বর্তমানে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন। ছোটবেলা থেকেই নৃত্যের সঙ্গে তার পথচলা। জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতায় মনিপুরী নৃত্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরবও রয়েছে তার ঝুলিতে।
সেই দীর্ঘ নৃত্যচর্চার ধারাবাহিকতায় এবার তিনি ‘শাপলা কুঁড়ি ২০২৬’-এর ঢাকা বিভাগের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন। এর আগেও বিভিন্ন সময় জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতায় বিচারকের আসনে দেখা গেছে তাকে।
পড়ুন>>সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত
বিচারক হিসেবে কাজ করতে গিয়ে রুহানীর মনে ফিরে এসেছিল শৈশবের ফেলে আসা স্মৃতি। তিনি জানান, মামনির সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসতেন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে। সেই ছোটবেলার স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘তখনকার দিনে ভরতনাট্যমের মহারথি বেলায়েত স্যারকে বিচারক হিসেবে পেতাম।
আজ সেই বেলায়েত স্যারের পাশের চেয়ারে বসে নাচ দেখার সুযোগ হয়েছে, এটি আমার জন্য এক আবেগঘন ও আনন্দের মুহূর্ত।’ নিজের নৃত্যের শুরুর দিকের স্মৃতিচারণ করে তিনি জানান, ২০১০ সালে বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার পরীক্ষায় সোহাগ স্যারের কোরিওগ্রাফিতে ‘হৃদয় আমার নাচেরে আজিকে’ গানে পারফর্ম করেছিলেন তিনি। সেই পুরনো স্মৃতি নিয়ে এখন তারা দুজন কথা বলেন।
পড়ুন>>ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলা নিয়ে নাটকীয় মোড়: তদন্তে মিথ্যা প্রমাণ, জামিন নামঞ্জুর করে বাদী কারাগারে
বর্তমান প্রজন্মের খুদে নৃত্যশিল্পীদের দক্ষতার প্রশংসা করে রুহানী বলেন, ‘আজকের শিশুরা আমাদের সময়ের চেয়ে অনেক বেশি নাচে দক্ষ। তাদের বিচার করাটা বেশ কঠিন চ্যালেঞ্জের। সবার জন্যই শুভকামনা।’ রুহানী আরও নিশ্চিত করেছেন যে, শাপলা কুঁড়ি ২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতা খুব দ্রুতই আয়োজন করা হবে। পেশাগত জীবনের ব্যস্ততা সামলে তিনি নিয়মিত উপস্থাপনার কাজও করে যাচ্ছেন।
বর্তমানে বিটিভিতে তার উপস্থাপনায় ‘সেলিব্রিটি শো’, অনলাইন প্ল্যাটফর্মে ‘ক্যাচ দ্য স্টার’, আরটিভিতে ‘সেফস স্টুডিও’, এসএটিভিতে ‘সাইন অন’ এবং দেশ টিভিতে ‘স্টার লাউঞ্জ’ প্রচারিত হচ্ছে। সম্প্রতি রাজধানীর রেডিসনে একটি করপোরেট ইভেন্টে উপস্থাপনা করেছেন এবং আগামী মঙ্গলবারও একটি অনুষ্ঠানে তাকে দেখা যাবে। তিনি জানান, আয়োজকদের কাছ থেকে বিশেষ করে ইংরেজিতে উপস্থাপনার ডাক পাচ্ছেন বেশি, তবে বাংলায় উপস্থাপনাও সমানতালে চালিয়ে যাচ্ছেন।
সব পরিচয়ের বাইরে রুহানী সালসাবিল একজন আর্কিটেক্ট হিসেবে নিয়মিত অফিসে দায়িত্ব পালন করেন। এতসব পেশাগত ও ব্যক্তিগত কাজের ব্যস্ততার মধ্যেও তার পরিবারের প্রতি মনোযোগই এখন সবচেয়ে বড় স্বপ্ন ও অগ্রাধিকার। অভিনয়ের জগত থেকে আপাতত দূরে থাকলেও উপস্থাপনা, নৃত্য আর স্থাপত্যের কাজে নিজেকে বেশ ব্যস্ত রেখেছেন এই গুণী শিল্পী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























