গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
- আপডেট সময় : ০৮:৪০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু: কাতার
গাজা উপত্যকায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি স্পষ্ট ভাষায় এমন অভিযোগ করেছেন।
তাঁর ভাষ্যমতে, গাজা চুক্তির আওতায় যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা ইসরায়েল যথাযথভাবে পালন করছে না। এর বদলে নেতানিয়াহু এবং তাঁর উগ্র ডানপন্থী সরকারের রাজনৈতিক স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
পড়ুন>>মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
কাতারের প্রধানমন্ত্রী আরও জানান, ইতোমধ্যেই গাজা চুক্তি লঙ্ঘনের বেশ কিছু ঘটনা ঘটেছে। চলমান এই পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নেওয়ার পথে নেতানিয়াহু নিজেই সবচেয়ে বড় বাধার কারণ হয়ে উঠেছেন। যদিও এমন জটিল পরিস্থিতির মধ্যেও মধ্যস্থতাকারী হিসেবে কাতার উভয় পক্ষকে চুক্তির শর্তগুলো মানিয়ে নিতে এবং শান্তি আলোচনার ধারা বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পড়ুন>>ভারতে প্রথমবারের মতো অবতরণ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান
শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলে সানি এর আগেও একাধিকবার ইসরায়েলের চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। তাঁর মতে, একদিকে শান্তি আলোচনার নাটক চললেও অন্যদিকে গাজায় প্রাণহানি থামছে না, সেই সাথে পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। গাজা যুদ্ধ ও এ সংক্রান্ত চুক্তিতে কাতার অন্যতম মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করছে। এই বাস্তবতায় দেশটির প্রধানমন্ত্রীর কঠোর বক্তব্য চলমান শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলের সদিচ্ছা নিয়ে নতুন করে বড় ধরনের প্রশ্ন তুলে দিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















