ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি
- আপডেট সময় : ০৬:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি
ফরিদপুরের মধুখালীতে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে চাচার ওপর হামলার ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে ডুমাইন ইউনিয়নের বিশ্বাসপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত জাহিদুল বিশ্বাসের (৪৬) সঙ্গে তার বড় ভাইয়ের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাড়তি খরচ-মন্দা বাজারের চাপে পোলট্রি খামারিরা।
ডুমাইন ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা ইলিয়াজ হোসেন জানান, আজ সকালে গোয়াল ঘরের পানি যাওয়া নিয়ে জাহিদুলের সঙ্গে তার ভাতিজারা অশোভন আচরণ করেন।
পড়ুন>>নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০
এক পর্যায়ে সাকিল ও সাইমন দুটি কাঠের লাঠি দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসেন জানান, ঘটনার পর অভিযুক্তরা সবাই এলাকা থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বর্তমানে জাহিদুলের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























