ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক প্রভাবকে একটি বড় ধরনের ‘ভূমিকম্পের’ সঙ্গে তুলনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি। রোববার (২০ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালীন কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধনী পর্বে তিনি এ মন্তব্য করেন।

তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের কম্পন মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সীমানা পেরিয়ে বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি বলেন, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করা জরুরি। একই সঙ্গে কোনো দেশ যেন অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে না দাঁড়ায়, সে লক্ষ্যে আঞ্চলিক কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

পড়ুন>>মাদারগঞ্জে কিশোরী মেয়েকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার

তার মতে, যেখানে একটি দেশকে সবসময় নিরাপত্তাহীনতায় রাখা হয়, সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। উত্তেজনার মূল কারণগুলো চিহ্নিত করে পারস্পরিক আস্থা পুনর্গঠনের ওপর জোর দেন কাতারের প্রধানমন্ত্রী।

বর্তমান সংকটকালীন পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি জানান, চলমান অস্থিরতার মধ্যেও কাতার তার নিজস্ব অর্থনীতি ও নিরাপত্তার ভিত শক্ত রাখতে সক্ষম হয়েছে। তবে আঞ্চলিক সংঘাতের যে প্রত্যক্ষ প্রভাব পড়েছে তা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, সংকটের সময় আলোচনায় বারবার নিরাপত্তা ও উত্তেজনা প্রশমনের প্রশ্নগুলো উঠে আসছে, যা জ্বালানি সরবরাহ, নৌপথের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে সরাসরি প্রভাবিত করছে।

পড়ুন>>দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর

নিউইয়র্ক থেকে আল জাজিরার সাংবাদিক ক্রিস্টেন সালুমির তথ্যানুযায়ী, আসন্ন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর নেতাদের বৈঠকে এসব আঞ্চলিক নিরাপত্তা বার্তাগুলো পুনরায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাতার চায়, সংঘাতের এই দুষ্টচক্র ভেঙে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পথ প্রশস্ত হোক, যেখানে প্রতিটি দেশের নিরাপত্তার অধিকার সংরক্ষিত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬