ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩,৯১০ আইফোন ছিনতাইয়ের ঘটনায় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৩ ভারতের কাছে বড় ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের ৪৫ কিলোমিটার পাড়ি দিয়ে সংবর্ধনার মঞ্চে ওয়ারিনা ১৪ ঘণ্টায় মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করল বিষণ্ণ মেঘ আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো সংসার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে চিরকুট লিখে চতুর্থ শ্রেণি শিক্ষার্থী আত্মহত্যা ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ

ক্ষেতলালে ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে কোটি টাকা

রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষেতলালে ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে কোটি টাকা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের বিনাই পাঁচখুপি গ্রামের বাসিন্দা মোশারফ হোসেনের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নাম করে কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। নিজেকে মালয়েশিয়া প্রবাসী হিসেবে পরিচয় দিয়ে তিনি দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, কানাডাসহ বিভিন্ন দেশে ভালো বেতনের কাজের প্রলোভন দেখিয়ে তিনি মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।

ভুক্তভোগী ছানোয়ার হোসেনের দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, নারায়ণগঞ্জে একই প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে মোশারফের সঙ্গে তার পরিচয় হয়। সেই সুবাদে কানাডায় পাঠানোর আশ্বাস দিয়ে ১৪ মাস আগে তার কাছ থেকে ২ লাখ ১২ হাজার টাকা নেন মোশারফ। এর মধ্যে ৫৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে এবং ১ লাখ ৪৬ হাজার ২০০ টাকা নগদে গ্রহণ করেন তিনি। পরবর্তীতে মোশারফ তাকে ভিসা, ওয়ার্ক পারমিট ও বিমান টিকিট দিলেও যাচাই-বাছাইয়ে সেগুলো জাল ও ভুয়া প্রমাণিত হয়। এ বিষয়ে প্রতিবাদ করলে উল্টো আরও ৭ লাখ টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে আগের অর্থ ফেরত না দেওয়ার হুমকি দেওয়া হয়।

পড়ুন>>৮৩ দ্বীপের ভানুয়াতু: প্রশান্ত মহাসাগরের এক অনন্য বৈচিত্র্যের দেশ

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারফ হোসেনের বিরুদ্ধে এমন প্রতারণার আরও অনেক ঘটনা রয়েছে। শনিবার সকালে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। প্রতিবেশীদের ভাষ্যমতে, তিনি দেশের নানা স্থান থেকে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আত্মগোপনে রয়েছেন এবং অতীতে কাউকেই তিনি বিদেশে পাঠাতে পারেননি।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে টাকা উদ্ধার ও আইনি বিচারের দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, বিদেশে লোক পাঠানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ক্ষেতলালে ভুয়া ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে কোটি টাকা

আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬