ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক
- আপডেট সময় : ১১:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৭৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৭০১ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বিজিবি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) আমতলী, খানপুর, জলপাইতলী ও সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
পড়ুন>>তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে
বিজিবি সূত্রে জানা যায়, পৃথক চারটি অভিযানে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ১ লাখ ৬৮ হাজার ৩৫০ টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























