মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
- আপডেট সময় : ০৭:৫২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে: পাকিস্তান
সৌদি আরব ও তুরস্কের সঙ্গে করা মক্কা চুক্তি বাস্তবায়নের সময় এসেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে তিনি এ মন্তব্য করেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ সৌদিতে চলমান হামলা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
পবিত্র স্থান রক্ষা ও পাকিস্তানের ভূমিকা
খাজা আসিফ বলেন, সৌদি আরব ও দেশটির পবিত্র স্থানগুলো সুরক্ষায় পাকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ। কোনো চুক্তি না থাকলেও এটি পাকিস্তানের দায়িত্ব।
হুতিদের হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরবের দেওয়া বার্তা ইরানের কাছে পৌঁছে দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি মনে করি না, একটি রাষ্ট্র হিসেবে ইরান আরেকটি যুদ্ধক্ষেত্র খুলবে।’
সংঘাত যাতে আর বিস্তৃত না হয়, সে লক্ষ্যে পাকিস্তান তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
সম্প্রতি হুতিদের সঙ্গে সৌদির উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। রিয়াদের অভিযোগ, হুতিরা পবিত্র মক্কা শহরকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা করেছে। তবে হুতিরা এই অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























