সৃষ্টি নিউজ ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

 

বরিশালের পেয়ারা রোডে অবস্থিত জাতীয় দৈনিক সমকাল-এর কার্যালয় থেকে শুক্রবার সন্ধ্যায় সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা ভেঙে ৫৭ বছর বয়সি এই সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। ওই ভবনের দোতলা ও তিনতলায় সমকাল ছাড়াও যুগান্তর ও আলোকিত বাংলাদেশসহ বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয় রয়েছে।

 

পড়ুন>>সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নিহত পুলক চ্যাটার্জি বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার পরিবারের তথ্যমতে, ২০২৩ সালে সমকাল থেকে অব্যাহতি পাওয়ার পর থেকেই তিনি কর্মহীন ছিলেন। পুলকের স্ত্রী নিলোৎপলা মুখার্জি সাংবাদিকদের জানান, চাকরি হারানোর পর থেকেই তিনি মানসিকভাবে বেশ হতাশ ছিলেন। তবে এই হতাশা থেকে এমন ঘটনা ঘটবে, তা পরিবারের কেউ কল্পনাও করতে পারেননি।

ঘটনাস্থলে উপস্থিত পুলক চ্যাটার্জির ভাই ও ভূমি কর্মকর্তা দীপক চ্যাটার্জি জানান, দীর্ঘদিনের বেকারত্ব এবং কর্মহীনতার কারণে তার ভাই গভীর হতাশায় ভুগছিলেন। এই মানসিক অস্থিরতাই হয়তো এমন অনাকাঙ্ক্ষিত পরিণতির কারণ হতে পারে বলে তিনি ধারণা করছেন। পুলক চ্যাটার্জি ব্যক্তিগত জীবনে স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

 

পড়ুন>>নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

বর্তমান ব্যুরোর দায়িত্বে থাকা সাংবাদিক সুমন চৌধুরী জানান, পুলকের কাছে অফিসের একটি চাবি ছিল এবং তিনি প্রায়ই রাতে সেখানে এসে সময় কাটাতেন। শুক্রবার সন্ধ্যায় সুমন অফিসে গিয়ে ভেতর থেকে তালাবদ্ধ দেখতে পান। দরজা সামান্য ফাঁক করে তিনি পুলককে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যিহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১০

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১১

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১২

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৩

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৪

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৫

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১৭

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৮

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৯

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

২০
error: Content is protected !!