অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই 'গুপ্তরা' কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই 'গুপ্তরা' কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম :
গরুর ঘাস কাটতে গিয়ে পুকুরে ডুবে নারীর মৃত্যু মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও

অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

 

অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর

 

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শনিবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক চেয়ারম্যান বেগম খালেদা জিয়াসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে অভিযোগ করেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি বলেন, অতীতে স্বৈরাচারী শাসনামলে একটি রাজনৈতিক দল গুপ্ত বেশ ধারণ করে লুকিয়ে ছিল।

 

পড়ুন>>পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত

এখন সেই একই গোষ্ঠী বা তাদের অনুসারীরা বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে অস্থিরতা উসকে দিচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। স্বৈরাচারী আমল বা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যাগুলো বর্তমান সরকার সমাধানের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, সমস্যা যে আছে তা অস্বীকার করার উপায় নেই, তবে এসবকে পুঁজি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।

সরকারের অবস্থান পরিষ্কার করে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করা এই সরকার গণতান্ত্রিক ধারা ও নীতি-নৈতিকতা সমুন্নত রাখতে বদ্ধপরিকর।

পড়ুন>>২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন

 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টির চেষ্টা করে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। সরকার হিসেবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য রাখেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!