গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ০২:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরে কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ২
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ মোট চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুরের মাওনা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশাটি কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। কাঞ্চনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পড়ুন>>বিশ্বের বনভূমির সিংহভাগ কোন দেশগুলোতে, কী বলছে জাতিসংঘের তথ্য
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


























