গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ৩ মাসের জন্য অবরুদ্ধের নির্দেশ হাইকোর্টের দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ বিরলে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, সাজসজ্জার পাশাপাশি উন্নয়নের প্রত্যাশা জুনিয়র এশিয়া কাপে দুইবার এগিয়েও চীনের কাছে হারল বাংলাদেশ

গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। তিনি স্পষ্ট করেছেন যে, সাংবাদিকরা এখন থেকে কোনো ধরনের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে নির্ভয়ে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

 

শুক্রবার নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে ও সভাপতিত্বে আয়োজিত ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম-২০২৬’-এর অরিয়েন্টেশন এবং এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো উদ্দেশ্য তাদের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান গণমাধ্যম নিয়ন্ত্রণের যেকোনো উদ্যোগ থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন। গণমাধ্যমের স্বাধীনতা বজায় রাখা এবং একে আরও স্বাধীন করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পড়ুন>>গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সাংবাদিকতার মানোন্নয়ন ও অপসাংবাদিকতা রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে ইয়াসের খান চৌধুরী জানান, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মসূচি চলমান রয়েছে।

 

এছাড়া সাংবাদিকতার মানদণ্ড বজায় রাখতে প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী করা হচ্ছে, যাতে জনগণ সঠিক ও দায়িত্বশীল সংবাদ পেতে পারে। তিনি সাংবাদিকদের বাক্‌স্বাধীনতার নামে কাউকে হেয় না করা বা সামাজিক হুমকি তৈরি হয় এমন লেখালেখি থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতাও অত্যন্ত জরুরি।

 

পড়ুন>>নীলফামারীতে সাপের কামড়ে যুবক নিহত

বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিচার বিভাগকে স্বাধীন দেখতে চায় এবং এতে কোনো হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। অতীতে ফ্যাসিস্ট আমলে বিচার বিভাগকে কুক্ষিগত করে রাখা হয়েছিল, কিন্তু বর্তমান সরকার বিচার বিভাগে কোনো নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না। তিনি বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে চলবে এবং কোনো অনিয়ম দেখলে সাংবাদিকরা যেন তা তুলে ধরেন, সরকার সেটাই প্রত্যাশা করে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু। এছাড়া নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীসহ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!