জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিরাপত্তা সহযোগিতা বাড়াতে প্যারিসে কাতারের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফরাসি মন্ত্রীর বৈঠক লা লিগায় টানা তৃতীয় জয়: মালাগাকে ৪-০ গোলে উড়িয়ে উড়ছে মরিনিওর রিয়াল জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আজ ৩১ আগস্ট; দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা: কমতে পারে তাপমাত্রা শুভ সকাল; আজ সোমবার ৩১ আগস্ট ২০২৬: আজকের রাশিফল ঢাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি; নারীসহ গুলিবিদ্ধ ৩ আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ সোমবার ৩১ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামের আইজিপি সম্মাননা জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিরোধী দলকে কমিটিতে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

 

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংশোধন কমিটি গঠন নিয়ে আলোচনার সময় তিনি এ আহ্বান জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদীয় এই আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের ভূমিকার সমালোচনা করেন।

পড়ুন>>জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় আগাছানাশক প্রয়োগে ধান ক্ষেত ধ্বংসের অভিযোগ

এর আগে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদীয় কমিটি পুনর্গঠনের বিষয়ে সংসদে বক্তব্য রাখেন। তিনি জানান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সঙ্গে ফোনালাপের ভিত্তিতে তিনি আশা করেছিলেন যে বিরোধী দল সংবিধান সংশোধন কমিটিতে থাকবে। এই বোঝাপড়ার কারণে রবিবার কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে পরবর্তীতে বিরোধী দলের উপনেতা সংসদে দাঁড়িয়ে স্পষ্ট করেন যে, তারা এই কমিটিতে অংশ নিতে আগ্রহী নন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, স্পিকার নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলের নেতাদের ইফতার অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছিল। তিনি জানান, সেই সময় প্রধানমন্ত্রী বিরোধী দলকে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের প্রস্তাব দিয়েছিলেন, যা তারা গ্রহণ করেননি।

পড়ুন>>মক্কা প্রতিরক্ষা জোটে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে এবং সংবিধান সংশোধিত হলে সেই অনুযায়ী আমরা এগোব। আমরা আমাদের উদারতা এবং সদিচ্ছা সংবিধান সংশোধনের আগেই ব্যক্ত করেছি।’

সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, কার্যপ্রণালী বিধির ২২৬ ধারা অনুযায়ী পাঁচজন সদস্যের জায়গা বিরোধী দলের জন্য রাখা হয়েছে।

 

এছাড়া সংসদে প্রতিনিধিত্বকারী অন্যান্য দল ও স্বতন্ত্র সদস্যদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাঁর সভাপতিত্বে কমিটির একটি বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তারা সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং গণমাধ্যম প্রতিনিধিদের মতামত নিয়ে প্রতিবেদন তৈরি করবেন।

 

আরও পড়ুন>>সাগর-রুনি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়ে আইনি যাচাই শুরু

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার, জুলাই যোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গেও আলোচনা করা হবে। তাদের সবার মতামতের ভিত্তিতে এবং সরকারের নির্বাচনী ইশতেহার ও জনপ্রত্যাশা অনুযায়ী একটি সমৃদ্ধ সংবিধান সংশোধনী বিল সংসদে উপস্থাপন করা হবে।

 

বিরোধী দলের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দ্বিমত বা ভিন্নমত পোষণ করতে পারেন, কিন্তু কমিটিতে আসুন। আপনাদের বক্তব্য সেখানে লিপিবদ্ধ থাকবে এবং জাতি তা জানতে পারবে। আমরা নতুন কোনো প্রস্তাব এলে তা গ্রহণ করতেও প্রস্তুত।’

 

তিনি উল্লেখ করেন, সংসদীয় কমিটির সভাপতিত্ব বিরোধী দলকে দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছিল, যা বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধন প্রয়োজন।

সবশেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা সবই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে চাইবেন, অথচ সনদ বাস্তবায়নের জন্য সহযোগিতায় আসবেন না—এটি পরস্পরবিরোধী অবস্থান। আপনারা কমিটিতে যোগ দিলে আমরা স্বাগত জানাব। যতক্ষণ তা না হচ্ছে, বিদ্যমান বিধান অনুযায়ীই আমাদের কাজ চালিয়ে যেতে হবে।’

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!