মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার
- আপডেট সময় : ০৫:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ, নতুন প্রক্রিয়ায় খুলছে শ্রমবাজার
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সচল করার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটিতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে পাঠানোর বিষয়ে মালয়েশীয় কর্তৃপক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিমান ভাড়াসহ অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করা হবে, যা বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক।
পড়ুন>>বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম
মন্ত্রণালয়ের , সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর তত্ত্বাবধানে বিশেষ চার্টার্ড ফ্লাইটে কর্মীদের প্রথম বহর মালয়েশিয়ায় পাঠানো হবে। এর মাধ্যমে দীর্ঘ সময় বন্ধ থাকা শ্রমবাজারটি পুনরায় উন্মুক্ত হচ্ছে। আগের সরকারের আমলে বিদ্যমান দুর্নীতি, অনিয়ম ও সিন্ডিকেট প্রথা ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
এই শ্রমবাজার পুনরায় চালুর লক্ষ্যে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। উচ্চপর্যায়ের এই কূটনৈতিক তৎপরতার ফলেই শ্রমবাজারটি পুনরায় চালু করা সম্ভব হচ্ছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
পড়ুন>>বিএনপির নেতাকর্মীদের কর্মকাণ্ড নিয়ে কঠোর বার্তা দিলেন সারজিস আলম
নতুন এই প্রক্রিয়ায় মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সিকে নির্বাচন করেছে এবং অবশিষ্ট ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলও এই পুরো প্রক্রিয়ায় সক্রিয়ভাবে কাজ করবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























