বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান
- আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী: ড. মঈন খান
নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বুধবার সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করছেন। বিশেষ করে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দুস্থ ও দরিদ্র মানুষের সহায়তার যে নতুন উদ্যোগ তিনি গ্রহণ করেছেন, তা মূলত রাসুল (সা.)-এর শিক্ষার আলোকে অনুপ্রাণিত।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, একটি সরকারের জন্য ছয় মাস খুব দীর্ঘ সময় নয়। এই স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করছেন। তিনি উল্লেখ করেন, পলাশ উপজেলায় গত ১৭ বছরে যা করা সম্ভব হয়নি, বর্তমান সরকার মাত্র ছয় মাসের ব্যবধানে তার চেয়ে বেশি উন্নয়ন কাজ সম্পন্ন করেছে।
পড়ুন>>উপায়-এ চাকরির সুযোগ: মাসিক বেতন ৩০ হাজার টাকা, আবেদনের শেষ তারিখ ৩ সেপ্টেম্বর
রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের রাষ্ট্রীয় নীতিই মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
ড. মঈন খান আরও বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপি জয়লাভ করেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরবময় রাজনৈতিক ঐতিহ্য পুনরুদ্ধার হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর এটিই ছিল তার নিজ জেলায় প্রথম সফর। সফরের শুরুতে তিনি পলাশের চরনগরদীতে নিজের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক খাদ্যমন্ত্রী মরহুম আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।
পড়ুন>>জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব
পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপার্সন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, বিএনপি নেতা ফেরদৌস আহমেদ খোকন, নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা এবং জেলা বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজওয়ান হোসেন ও সিনিয়র প্রকৌশলী খন্দকার গোলাম শওকত।
আরও পড়ুন>>বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামা, পলাশ পৌর সভাপতি আলম মোল্লা, জেলা যুবদলের সহসভাপতি শাহান শাহ শানু, জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল ও সেক্রেটারি আলাউদ্দিন প্রধান, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, বিএনপি নেতা ভিপি মনির, আমজাদ হোসেন ভুইয়া আলতাফ এবং বশির আহম্মদ মোল্লাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























