ইলিয়াস আলীসহ একাধিক গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল
- আপডেট সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ১২৯ বার পড়া হয়েছে
বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ বেশ কয়েকজনকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফের সরাসরি সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাইফুর রহমানকে হাজির করা হলে প্রসিকিউশনের পক্ষ থেকে এই অভিযোগ উত্থাপন করা হয়।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সময় তদন্তকারী কর্মকর্তার দাখিল করা প্রতিবেদনে গুরুতর সব অভিযোগের তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, র্যাবে কর্মরত থাকাকালীন সাইফুর রহমান জিয়াউল হাসানের অন্যতম সহযোগী হিসেবে বিভিন্ন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন। এছাড়া জিয়াউল হাসানের মামলায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের জবানবন্দিতেও তার নাম উঠে এসেছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইলিয়াস আলীসহ আরও অনেক ভিকটিমকে গুমের ঘটনায় সাইফুর রহমানের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য-প্রমাণ রয়েছে। তবে তদন্তের প্রাথমিক পর্যায়ে থাকায় আইনগত কারণে সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানান প্রসিকিউটর। তিনি উল্লেখ করেন, তদন্ত কার্যক্রম এগিয়ে গেলে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে।
শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে সাইফুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে বলে ট্রাইব্যুনালকে অবহিত করা হয়েছে।
সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























