সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৪৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। গত শনিবার দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দ্বিপক্ষীয় অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























