টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো
- আপডেট সময় : ১২:২৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
টানা ২৫ মৌসুমে গোল: বিশ্বরেকর্ড গড়ে ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো
বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি শেষে মাঠে নেমেই নিজের চিরচেনা ছন্দে ফিরলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লীগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের দাপুটে জয়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে গোল পেয়েছেন তিনি। এই গোলটি তাকে পেশাদার ফুটবলের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৫ মৌসুমে গোল করার অবিশ্বাস্য বিশ্বরেকর্ডের মালিক করেছে।
এর আগে সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ টানা ২৪টি লীগ মৌসুমে গোল করে এই রেকর্ডের শীর্ষে ছিলেন। গত বছর রোনালদো তার রেকর্ডে ভাগ বসিয়েছিলেন, আর এবার এককভাবে সিংহাসন দখল করলেন ৪১ বছর বয়সী এই তারকা। ১৯৯৯-২০০০ মৌসুম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত প্রতিটি মৌসুমে গোল করার এই ধারাবাহিকতা বিশ্ব ফুটবলে এক বিরল দৃষ্টান্ত।
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর অতিরিক্ত ছুটি নিয়ে ব্যক্তিগত জীবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করায় মৌসুমের প্রথম দুই ম্যাচে রোনালদোকে পাওয়া যায়নি।
শুক্রবার রাতের ম্যাচে কোচ আঞ্জে পোস্তেকোগলু তাকে শুরুর একাদশে না রাখলেও ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামান। মাঠে নামার মাত্র ২১ মিনিটের মাথায় ৮৩ মিনিটে আইমান ইয়াহইয়ার বাড়ানো নিচু ক্রস বক্সের ভেতরে পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। এই গোলটিসহ রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৭৭টি। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তার আর মাত্র ২৩টি গোল প্রয়োজন।
চলতি ২০২৬-২৭ মৌসুমটিই নিজের ফুটবল ক্যারিয়ারের শেষ বছর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রোনালদো, কারণ আগামী জুনেই আল নাসরের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, দলের জয় এবং নতুন এই রেকর্ড গড়তে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে ট্রফি ধরে রাখাই তাদের মূল লক্ষ্য। গত মৌসুমে আল নাসরকে লীগ শিরোপা জিতিয়ে দীর্ঘ খরা কাটানো রোনালদো চলতি মৌসুমেও দুর্দান্ত শুরু করেছেন। বর্তমানে ২ ম্যাচের দুটিতেই জয় নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আল নাসর। সমান ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে দুই ও তিনে রয়েছে আল হিলাল ও নেওম। মা/জ/ন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























