নিজে লেখাপড়া শিখতে না পেরে ভ্যান চালিয়ে স্ত্রীকে লেখাপড়া করাচ্ছেন কপিলমুনির জামাল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিজে লেখাপড়া শিখতে না পেরে ভ্যান চালিয়ে স্ত্রীকে লেখাপড়া করাচ্ছেন কপিলমুনির জামাল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

নিজে লেখাপড়া শিখতে না পেরে ভ্যান চালিয়ে স্ত্রীকে লেখাপড়া করাচ্ছেন কপিলমুনির জামাল

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
নিজে লেখাপড়া শিখতে না পেরে ভ্যান চালিয়ে স্ত্রীকে লেখাপড়া করাচ্ছেন কপিলমুনির জামাল

পাইকগাছা (খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম  : শৈশাব হতে জামাল গাজী দরিদ্র পরিবারে অভাবে বড় হয়েছেন। অভাবের তাড়নায় লেখাপড়া  শিখতে  বিদ্যালয়ে যেতে পারেনি।ছোট বয়সেই ধরতে হয়েছিল সংসারের হাত। নিজে লেখা পড়া শিখতে না পেরে ৯ম শ্রেণি পড়ুয়া রোকেয়া নামক এক কিশোরীকে বিয়ে করে সংসার জীবন শুরু করেন পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের ভ্যান চালক জামাল গাজী। নিজে লেখাপড়া করতে না পারায় নিজের স্বপ্ন পুরণের জন্য স্ত্রী রোকেয়াকে লেখাপড়া করাচ্ছেন জামাল গাজি।তার  স্বপ্ন স্ত্রী রোকেয়াকে শিক্ষার শেষ পর্যন্ত পড়াবেন ।আকাশ ছোয়া স্বপ্ন দেখছেন স্ত্রী রোকেয়াকে নিয়ে।

সবার ভ্যানে বৈদূতিক মটর থাকলেও জামাল গাজী টাকার অভাবে পায়ে ভ্যান চালান। ভ্যান চালনা ছাড়া অন্য কিছু করতে পারেন না জামাল,লেখা পড়া অন্যদের করতে দেখেছেন,কিন্তু নিজে করতে পারেননি।কিন্তু মনের ভিতর একটি স্বপ্ন ছিল সেটি ভালবাসার মানুষটিকে নিয়ে।

জামাল গাজী পাইকগাছার কপিলমুনি ইউনিয়নের নাছিরপুর গ্রামের বিধবা রশিদার বেগমের ছোট মেয়ে রোকেয়াকে ৯ম শ্রেণীতে পড়া কালীন সময় বিয়ে করে ঘরে নিয়ে আসেন।রোকেয়া তার স্বামী জামালকে বলে আমাকে স্কুলে যেতে দাও তোমার স্বপ্ন আমি পূরণ করবো।সেখান থেকে ভ্যান চালক জামাল গাজীর সংসার সামলিয়ে রোকেয়া স্কুলে পড়াশুনা করতে শুরু করলো। আজ রোকেয়া স্কুল কলেজের গন্ডি পেরিয়ে এক সন্তানের জননী রোকেয়া এখন বি,এ পরিক্ষার্থী।রোকেয়া এলাকার গরিব ছোট বাচ্ছাদের স্বামী জামাল গাজীর বাড়িতে সকাল বিকাল বিনা বেতনে পাঠদান করান। যাতে তাদের মত অভাবী বাচ্ছারা লেখাপড়া শিখতে পারে।

এ বিষয় জামাল গাজী বলেন আমার পিতা ঈমান আলী গাজী খুবই অভাবী মানুষ ছিলেন।আমার ইচ্ছা থাকলেও স্কুলে যেতে পারেনী।আমি যখন ভ্যানে শিক্ষার্থীদের নিয়ে যেতাম তখন মনে মনে ভাবতাম আমি তো পারলাম না,আমার বিয়ে হলে স্ত্রী কে পড়াশুনা করাবো। তিনি আরও বলেন আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে,এখন রোকেয়ার একটা কাজ হলে আর ভ্যান চালাইতাম না।

এ বিষয় কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা ও কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার বলেন, অনেকে আমরা সিনেমা বা নাটকে দেখি স্বপ্ন জয়ের গল্প কিন্তু জামাল রোকেয়া দম্পতি আমাদের এলাকার বাস্তব দৃষ্টান্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!