কাতারের আবু সামরা স্থল সীমান্ত ক্রসিং দিয়ে অবৈধভাবে মাদক পাচারের একটি প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দিয়েছে দেশটির স্থল শুল্ক বিভাগ। নিয়মিত তল্লাশির সময় একজন যাত্রীর লাগেজ ও পরা পোশাকের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নিষিদ্ধ হাশিশ ও শাবুসহ মোট ২৪.৩৯ গ্রাম মাদকদ্রব্য এবং ৩০টি লাইরিকা ট্যাবলেট উদ্ধার করেন কর্তব্যরত শুল্ক কর্মকর্তারা।
শুল্ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিয়মিত পরিদর্শন ও কঠোর নজরদারির কারণে যাত্রীর মালামালের ভেতর লুকানো এসব নিষিদ্ধ সামগ্রী শনাক্ত করা সম্ভব হয়েছে। দেশে সব ধরনের মাদকদ্রব্য ও ক্ষতিকর নিষিদ্ধ সামগ্রীর চোরাচালান প্রতিরোধে কাতারের প্রতিটি স্থল সীমান্ত ক্রসিংয়ে শুল্ক ও নিরাপত্তা পরিদর্শনের পাশাপাশি আধুনিক নজরদারি ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে ল্যান্ড কাস্টমস বিভাগ নিশ্চিত করেছে।
সূত্র: গালফ বাংলা
Leave a Reply