ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইংরেজি ও গণিত বিষয়ের শিক্ষকদের বড় একটি অংশ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী নন। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্য অনুযায়ী, গণিত পড়ানো শিক্ষকদের ৮৬ দশমিক ৭৮ শতাংশ এবং ইংরেজি শিক্ষকদের ৮৪ দশমিক ৬ শতাংশের এই বিষয়ে কোনো উচ্চতর ডিগ্রি নেই।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় গত ১৯ বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। ফল বিশ্লেষণে দেখা গেছে, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের দুর্বলতা প্রকট। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়ভিত্তিক দক্ষ শিক্ষকের তীব্র সংকট এবং প্রশিক্ষণের অভাবই এই পরিস্থিতির মূল কারণ।

পড়ুন>>বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর

ব্যানবেইসের পরিসংখ্যান অনুযায়ী, দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বর্তমানে ৬৪ হাজার ১৪৭ জন গণিত শিক্ষক রয়েছেন। এর মধ্যে মাত্র ১৩ দশমিক ২২ শতাংশ শিক্ষকের গণিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। একইভাবে, ৬০ হাজার ৮৫৭ জন ইংরেজি শিক্ষকের মধ্যে মাত্র ৯ হাজার ৩৭৬ জন বা ১৫ দশমিক ৪ শতাংশের সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি আছে। বাকি বিশাল সংখ্যক শিক্ষক অন্য বিষয়ে পড়াশোনা করেও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়াচ্ছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে শ্রেণিকক্ষে গণিতের পর্যাপ্ত অনুশীলন করানো হয় না। বরং নিয়ম ও সূত্র মুখস্থ করার ওপর বেশি জোর দেওয়া হয়, যার ফলে প্রশ্নের ধরনে সামান্য পরিবর্তন এলেই শিক্ষার্থীরা ভুল করে। প্রধান শিক্ষকদের মতে, বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় বাধ্য হয়ে অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে ইংরেজি ও গণিত পড়ানো হচ্ছে, যা শিক্ষার্থীদের শিক্ষার ভিত্তি দুর্বল করে দিচ্ছে।

পড়ুন>>মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট

এসএসসি পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ময়মনসিংহ বোর্ডে ইংরেজিতে পাসের হার সবচেয়ে কম, ৬৬ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া বরিশাল বোর্ডে ৬৯ দশমিক ২৪, সিলেট বোর্ডে ৬৯ দশমিক ১১, যশোরে ৭১ দশমিক ৮৪, চট্টগ্রামে ৭২ দশমিক ২৭, রাজশাহীতে ৭৪ দশমিক ৭০, ঢাকা বোর্ডে ৭৮ দশমিক ৪০ এবং কুমিল্লা বোর্ডে ৮১ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৯৪ দশমিক ৭০ শতাংশ।

গণিতের ক্ষেত্রেও চিত্রটি হতাশাজনক। ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে পাসের হার ৬৯ শতাংশের ঘরে। এছাড়া কারিগরি বোর্ডে ৭০ দশমিক ৯২, দিনাজপুরে ৭১ দশমিক ৫, সিলেটে ৭৫ দশমিক ৯৬, রাজশাহীতে ৭৭ দশমিক ১৭ এবং বরিশালে ৭৭ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ঢাকা, কুমিল্লা, যশোর ও চট্টগ্রাম বোর্ডে গণিতে পাসের হার ৮০ শতাংশের বেশি।

আরও পড়ুন>>পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক আব্দুল হালিম জানান, সরকারি ও বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানেই বিষয়ভিত্তিক শিক্ষকের সংকট দীর্ঘদিনের। তিনি দক্ষ শিক্ষকদের এই পেশায় আকৃষ্ট করতে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন।

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, বিশেষ করে গ্রামীণ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে এই সংকট সবচেয়ে প্রকট। তিনি শিক্ষক সংকট দূর করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে তোলা এবং শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমানোর আহ্বান জানিয়েছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খান জানিয়েছেন, সরকারি ও বেসরকারি উভয় খাতেই বিষয়ভিত্তিক শিক্ষক সংকট রয়েছে। বর্তমানে সরকারি স্কুলের শূন্যপদ যাচাই করে নিয়োগপ্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বেসরকারি প্রতিষ্ঠানের শূন্যপদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। পর্যায়ক্রমে এসব পদ পূরণের কাজ চলছে বলে তিনি জানান।

অর্থাৎ এ বিষয়ে প্রতি ১০০ জনে প্রায় ৩৩ জন শিক্ষার্থী ফেল করেছে।

চলতি বছরের এসএসসি ও সমমানের ফল বিশ্লেষণেও ইংরেজিতে দুর্বলতার চিত্র উঠে এসেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি

আপডেট সময় : ১২:০১:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬