ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

রাণীশংকৈল থানা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অভিযান চালিয়ে ৫৮ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ দুলালী বেগম (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বারা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দুলালী বেগম ওই এলাকার আবু তাহেরের স্ত্রী। পুলিশ জানায়, রাণীশংকৈল থানা পুলিশের একটি দল দুলালীর বাড়িতে অভিযান চালিয়ে তাঁর শয়নকক্ষ তল্লাশি করে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে ঘটনাস্থল থেকেই তাঁকে আটক করা হয়।

পড়ুন>>দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুলালী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৫:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬