ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ নতুন তথ্য: পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার কুমিল্লায় বিষপানে নবদম্পতির মর্মান্তিক পরিণতি: স্বামী মৃত, স্ত্রী সংকটাপন্ন একাত্তরের অবস্থান পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে রাশমিকা মান্দানা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০ ফ্যাকাল্টি ও বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি রাজশাহীতে অবরুদ্ধ সাবেক ওসি, ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার ৮ম এনটিআরসিএ নিয়োগ: প্রতিষ্ঠানপ্রধান পদের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর

অন্তরঙ্গ দৃশ্যের বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন কাজল আগরওয়াল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর ‘তাবাহি’ গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই বিতর্কের প্রেক্ষাপটে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল আগরওয়াল জানান, অন্তরঙ্গ দৃশ্য বা খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেননি। তার মতে, এসব দৃশ্য তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই নীতির কারণে ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তিনি বড় বাজেটের সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর ভাষ্যমতে, একজন শিল্পীর নিজের সীমারেখাকে সম্মান জানানো উচিত। কোনো চরিত্রের প্রয়োজনে ব্যক্তিগত নীতি বা আদর্শের বাইরে গিয়ে কাজ করার প্রয়োজনীয়তা তিনি কখনো অনুভব করেননি। তবে তিনি এও স্পষ্ট করেন যে, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা বা না করা পুরোপুরি একজন শিল্পীর নিজস্ব সিদ্ধান্ত এবং এ নিয়ে কাউকে বিচার করা উচিত নয়।

সাক্ষাৎকারে নারী ও পুরুষ অভিনেতাদের প্রতি দর্শকদের ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়টিও উঠে আসে। কাজল বলেন, একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও নারী শিল্পীরা পুরুষদের তুলনায় অনেক বেশি সমালোচনার মুখে পড়েন, যা মোটেও ন্যায়সংগত নয়। ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও প্রশ্ন তুলেছেন যে, কেন নারী অভিনেত্রীরাই বেশি সমালোচিত হন।

মাতৃত্বের পর নিজের সিদ্ধান্তের বিষয়ে আরও সচেতন হয়েছেন বলে জানান কাজল। তিনি বলেন, ভবিষ্যতে তার ছেলে যখন তার সিনেমাগুলো দেখবে, তখন যেন কোনো দৃশ্য তাকে অস্বস্তিতে না ফেলে—এই বিষয়টি মাথায় রেখেই তিনি এখন চরিত্র ও সিনেমা নির্বাচনে বাড়তি সতর্কতা অবলম্বন করেন।

উল্লেখ্য, যশ ও কিয়ারা অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। অন্যদিকে, কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাবে ২৪ জুলাই।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অন্তরঙ্গ দৃশ্যের বিতর্কে নিজের অবস্থান স্পষ্ট করলেন কাজল আগরওয়াল

আপডেট সময় : ০৬:০০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬