উত্তরায় সাত মাসের শিশুকে আছড়ে হত্যার ঘটনায় বাবা গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
ঢাকার উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাসের শিশুকন্যা রাফা মনিকে আছড়ে হত্যার ঘটনায় করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এই আদেশ দেন। শুনানিকালে আসামি কবির ইসলামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয় এবং গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া শেষে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়। তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেদী হাসান ফয়সাল এই আবেদনটি করেছিলেন।
ঘটনার বিবরণে জানা যায়, পেশায় রিকশাচালক কবির ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের কারণে তিনি প্রায়ই স্ত্রী লিমা আক্তারকে মারধর ও গালিগালাজ করতেন। লিমার বাবা অসুস্থ থাকায় গত বৃহস্পতিবার লিমা তার মেয়েকে নিয়ে বালুরমাঠ হারুন মোল্লার বস্তির বাসায় যান। সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিষয় নিয়ে কবির ও লিমার মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত কবির নানির কোল থেকে রাফা মনিকে ছিনিয়ে নিয়ে মাথার ওপরে তুলে রাস্তায় আছাড় মারেন।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার দুপুরে রাফা মনির মৃত্যু হয়। ঘটনার দিন ১৫ জুলাই সন্ধ্যায় স্থানীয় জনতা কবির ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পরদিন তুরাগ থানা পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে গত শুক্রবার শিশুটির নানি সারমীন আক্তার তুরাগ থানায় কবিরকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পুলিশ তাকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

















