উজিরপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম
- আপডেট সময় : ১০:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ ওই নারী তাঁর পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকেও সঙ্গে নিয়ে গেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, দামুদরকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির স্থানীয় কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটির আবেদন করেন। তবে ছুটি শেষে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফেরেননি।
একই দিনে পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২), যিনি মাহাবুব হাওলাদারের মেয়ে, নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানসহ নিখোঁজ হন। স্থানীয় মুসল্লিদের দাবি, ইমাম বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল এবং তাদের ধারণা, তারা দুজনে একসঙ্গে চলে গেছেন।
মসজিদের মুসল্লিরা জানান, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যাওয়ার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে প্রবাসীর স্ত্রীর নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে এলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রবাসীর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























