ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। এই অভিযানে চোরাচালানে ব্যবহৃত দুটি যানবাহনও উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ১০ বিজিবির আওতাধীন ফেনী জেলার ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল এই মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়।

অভিযানে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এলাকা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন আটক করা হয়। জব্দকৃত শাড়ির বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। এছাড়া সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কুমিল্লা সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

আপডেট সময় : ০৭:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬