ভুরুঙ্গামারীতে জন্মাষ্টমী উপলক্ষ্যে মঙ্গল শোভা যাত্রা
- আপডেট সময় : ০৬:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ৩৭৪ বার পড়া হয়েছে
হিন্দু সনাতন ধর্মে দ্রাপড় যুগে আজ থেকে ৫২৪৮ বছর পুর্বে ভাদ্রমাসের দ্বাদশ তিথিতে পৃথিবীতে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব হয়।এই দিনটিকে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উৎসব হিসাবে পালন করে আসছে।আজ (১৯আগস্ট) ভুরুঙ্গামারী কেন্দ্রীয় ইন্দ্র প্রসাদ দেব মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভুরুঙ্গামারী শাখার আয়োজনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে সকাল সাড়ে নয়টায় মন্দির প্রাঙ্গন থেকে মঙ্গল শোভা যাত্রার বিশাল র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয়। র্যালীটিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মালম্বী প্রায় পাঁচ শতাধিক মহিলা পুরুষ অংশগ্রহন করে।
পরে মন্দির প্রাঙ্গনে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভুরুঙ্গামারী শাখার সভাপতি স্বপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা বক্তব্য রাখেন ।
এছাড়া হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রবীন্দ্রনাথ,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ভুরুঙ্গামারী শাখার সম্পাদক শ্রী কার্তিক সাহা প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে দেশ ও জাতি ও বিশ্ব মানবতার মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।এসময় জন্মাষ্টমী উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু ধর্মালম্বী প্রায় পাঁচ শতাধিক মহিলা পুরুষ অংশ নেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























