ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু কলকাতার রেস্তোরাঁ ও বাজার থেকে উধাও গরুর মাংস দৌলতপুরে বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ পাবনায় অটোভ্যান চালক নিখোঁজ ও উদ্ধারকাণ্ডের রহস্য উদ্ঘাটন কাউনিয়ায় মাদক সেবন করে মাতলামী: দুই যুবকের কারাদণ্ড  বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে পদত্যাগ করছেন সালমান এফ রহমান সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় সরকার প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালুর ইঙ্গিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর নওগাঁয় মিথ্যা সংবাদের প্রতিবাদে অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন গভীর রাতে বাড়িতে ঢুকে মারধর ও ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

দিল্লির শিক্ষার্থীদের অনশন ভাঙাতে পাশে দাঁড়ালেন শাবানা আজমি ও প্রকাশ রাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে উপস্থিত হয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি সমর্থনের পাশাপাশি তারা অনশন প্রত্যাহারের আহ্বান জানান। শিক্ষাব্যবস্থার সংস্কার এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের প্রতিবাদে কয়েকজন শিক্ষার্থী টানা ২৩ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছেন। আন্দোলনস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন শাবানা আজমি ও প্রকাশ রাজ। এ সময় তারা শিক্ষার্থীদের মনোবল বাড়ান এবং শান্তিপূর্ণ আন্দোলনের প্রতি সমর্থন জানান।

শাবানা আজমি বলেন, নতুন প্রজন্মের প্রতি তাদের প্রজন্ম দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা সাহসিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে অনশন প্রত্যাহারের আহ্বান জানান তিনি। প্রকাশ রাজও আন্দোলনকারীদের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, ন্যায়সংগত দাবির পক্ষে তিনি সবসময়ই থাকবেন। আন্দোলনস্থলে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি।’ তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচিত হয়েছে।

শাবানা আজমি, প্রকাশ রাজ, সমাজকর্মী যোগেন্দ্র যাদব এবং আইনজীবী প্রশান্ত ভূষণসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির আহ্বানের পর আন্দোলনরত তিন শিক্ষার্থী ২৩ দিনের অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। তাদের আশ্বাস দেওয়া হয়েছে, আন্দোলনের দাবিগুলো সংসদে উত্থাপন করা হবে এবং রাজনৈতিক ও সামাজিকভাবে বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তবে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুক এখনো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সাম্প্রতিক পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের নিরপেক্ষ তদন্ত করতে হবে। এসব দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিল্লির শিক্ষার্থীদের অনশন ভাঙাতে পাশে দাঁড়ালেন শাবানা আজমি ও প্রকাশ রাজ

আপডেট সময় : ১১:৪১:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬