ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন 

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬
ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন 
ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ।

 

 

 

ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

 

 

“লেনদেন হবে ক্যাশলেস এগিয়ে যাবে বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে পূবালী ব্যাংক ডোমার উপশাখায় তিনদিন ব্যাপি ক্যাশলেস বিষয়ক ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

 

 

ডোমার উপ শাখার শাখা ব্যবস্থাপক রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর বিভাগীয় জয়েন্ট ডিরেক্টর সোহেল রানা।

 

 

 

এ সময অন্যান্নদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আখতারুজ্জামান সুমন ও নীলফামারী জেলা শাখার ব্যবস্থাপক এ,টি,এম রেদওয়ানুর রশিদ প্রমুখ।

 

 

রংপুর জোনের প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবিরের সঞ্চালনায় থানাপাড়া নুর মার্কেটের অনুষ্ঠানে বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস বাংলাদেশ বিনির্মানের জন্য যে উদ্যোগ গ্রহন করেছে তা যুগোপযোগী সিদ্ধান্ত। নগদ অর্থের ব্যবহার হ্রাস এবং ডিজিটাল লেনদেনের সুবিধা প্রান্তিক পর্যায়ে গ্রাহকদের কাছে পৌছে দিতে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন করলে দেশের টাকা দেশেই থাকবে।

 

 

তাছাড়া টাকা নিয়ে ভ্রমন ঝুকিপূর্ণ। আর কিউআরের মাধ্যমে লেনদেন করলে ঝুঁকি নাই বললেই চলে। অনুষ্ঠান শেষে এক বন্যাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে নুর মার্কেটে এসে শেষ হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!