ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার প্রধান শিক্ষক গ্রেপ্তার কক্সবাজার বিমানবন্দর: রানওয়ে ও টার্মিনাল প্রস্তুত শিক্ষকদের মর্যাদা ও অধিকার সুরক্ষায় ১০ দফা দাবি আদর্শ বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২ পদে নিয়োগ, আবেদনের নিয়ম মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি পরিদর্শনে মার্কিন সিনেটর ক্রিস মারফি হাকিমপুরে ২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বিধবা সুফিয়া গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানাল জামায়াত মালয়েশিয়ায় পাহাড়ধসে নিখোঁজ বাংলাদেশির সন্ধান মিলল

ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৭৯৬২ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে জামায়াতের কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে অর্থ সহায়তা তুলে দেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখা অর্থ সহায়তা বিতরণের আয়োজন করে।

পড়ুন>> প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী

কুড়িগ্রাম জেলা আমির আজিজুর রহমান সরকার স্বপন এতে প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ভূরুঙ্গামারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন।

এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৯৮ জন ব্যবসায়ীকে অর্থ সহায়তা দেয়া হয়। উল্লেখ্য, গত ৫ জুন শুক্রবার সকালে অগ্নিকান্ডে ভূরুঙ্গামারী বাজারের প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের আনুমানিক ১৫ কোটি টাকার ক্ষতি হয়।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের হেল্প ডেস্ক: প্রশংসায় অভিভাবকরা

কুড়িগ্রাম জেলা আমীর আজিজুর রহমান সরকার স্বপন বলেন, আগুনে পুড়ে ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা হয়তো পক্ষে পুরণ করা সম্ভব নয়। তবে আল্লাহর সহায়তা আর কঠোর পরিশ্রম করলে আপনারা সফলকাম হবেন। আল্লাহ তায়ালা আপনাদের খারাপ সময় দুর করে দেবেন।

কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের আপদে-বিপদে আপনাদের পাশে আছে।

অর্থ সহায়তা বিতরণকালে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি ফেরদৌস হোসেন, সহ-সেক্রেটারি মিজানুর রহমান, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি আক্তারুজ্জামান ও সেক্রেটারি লাপচু মিয়া বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

আপডেট সময় : ১১:১৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬