কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত  : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য প্রকাশ পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক

কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত 

 

 

 

 

কাউনিয়ায় তিস্তার পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

 

 

 

বৃষ্টিপাত আর উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিন্ম অঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বর্তমানে তিস্তা রেল সেতু পয়েন্টে বিপদ সীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি পেয়ে ঢুষমারা, তালুক শাহবাজ, পূর্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, চর প্রাননাথ গ্রামের বাড়ীঘরে ওঠতে শুরু করেছে। এছাড়াও আগাম আমন ধানের ক্ষেত ও বীজ তলা, বাদাম ক্ষেত পানিতে ডুবে গেছে।

পড়ুন >> পলাশবাড়ীতে নির্মানাধীন রামমূর্তিসহ বিতর্কিত সকল মূর্তি অপসারণের দাবীতে স্মারকলিপি

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে উজানের ঢলে সোমবার  সকাল থেকে তিস্তায় পানি বৃদ্ধি পেতে থাকে। এতে করে  তিস্তা ব্যারেজের ভাটিতে অবস্থিত কাউনিয়া উপজেলার বেশ কয়েকটি তিস্তার চর এলাকায় পানি প্রবেশ করে, তার মধ্যে ঢুষমারা, পূর্ব নিজপাড়া, তালুক শাহবাজের অংশ, গোপীডাঙ্গা,আরাজি হরিশ্বর, প্রাননাধ, আজম খাঁ চরের বাড়ি ঘরে পানি প্রবেশ করতে দেখা গেছে।

পড়ুন>> দুধকুমার নদের পানি বিপদ সীমার ২৩ সে.মি. ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে

 

 

এতে করে ১৬ হেক্টর জমির আমন ধানের ক্ষেত ও বীজ তলা পানিতে ডুবে যায়। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকরা।

 

 

 

ডালিয়া পয়েন্ট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাগেছে উজান থেকে পানি আসায় ডালিয়া ব্যারেজে ৪৪ টি জলকপাট খুলে দেয়া হয়েছে। একারণে তিস্তার পানি  বৃদ্ধি পেয়ে কাউনিয়ার নিন্মাঞ্চলে পানি উঠতে শুরু করেছে। ।

 

 

কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঢুষমারার চর এলাকার চাষী নজরুল ইসলাম   বলেন  বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে  তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।  তাদের গ্রামের ২ শ’ পরিবার ও চাষীর আমন ধানের ক্ষেত ও বীজ তলা,বাদাম ক্ষেত, সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে ।

 

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান  বলেন তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!