ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির স্থায়ী কমিটিতে রুহুল কবির রিজভীসহ চার নতুন সদস্য ইতালিতে কনসার্টের মঞ্চে বন্ধু আইয়ুব বাচ্চুকে স্মরণ করলেন জেমস মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন: নতুন মুখ হিসেবে আলোচনায় যারা যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁকি দিতে চীন ৪০টির বেশি দেশকে ব্যবহার করছে: হোয়াইট হাউস আজকের খেলা: ১৫ আগস্ট ২০২৬-এ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ও ভারত-শ্রীলঙ্কা লড়াই সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২৬
ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার।

 

 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

 

 

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর আংশিক দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘি সংলগ্ন গড় এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়।

 

 

নিহত নাসিমা আক্তার পার্শ্ববর্তী রাণীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের ইউপি সদস্য  আব্দুল্লাহর দ্বিতীয় স্ত্রী বলে জানা গেছে।

পড়ুন>>টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

 

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তন্নিদিঘি সংলগ্ন গড় এলাকায় কৃষিকাজে যাওয়া কয়েকজন ব্যক্তি ও পথচারী একটি নারীর আংশিক দগ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি হরিপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের কার্যক্রম শুরু করে।

 

 

 

পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন ও ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ভিত্তিতে এটি একটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

 

পড়ুন>>মৃত্যু মুছে দিল রাজনৈতিক দূরত্ব: এমপি দবিরুলের জানাজায় বিএনপি-জামায়াতের অংশগ্রহণ

 

নিহতের স্বামী আব্দুল্লাহ মেম্বার জানান, “আমার ছোট স্ত্রী নাসিমা গতকাল বিকেল থেকে নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহটি দেখে নিশ্চিত হই যে এটি আমার স্ত্রী নাসিমার লাশ।”

 

 

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়। স্থানীয়দের মধ্যে এ মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও কৌতূহল দেখা দিয়েছে। কীভাবে, কখন এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, তা নিয়ে চলছে নানা আলোচনা।

 

 

 

 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। মরদেহের পিছনের অংশ সামান্য দগ্ধ অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন>>তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখাচ্ছে -আখতার হোসেন

 

 

 

 

তিনি আরো বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

 

 

এদিকে ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনা হোক।

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!