বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কাতারে মাধ্যমিক পরীক্ষায় সফল শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন আমীর শেখ তামিম নেপাল ও তিব্বতে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি প্রবাসী বন্ধুর বিশ্বাস ভেঙে কোটিপতি ভাড়াটিয়া: কক্সবাজারের গেস্ট হাউসে জালিয়াতি ও অনৈতিক ব্যবসার অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত

বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ২৭ মে, ২০২৬
বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন।

 

 

বিশ্বম্ভরপুর প্রেসক্লাবে নতুন পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা

 

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ত্রৈমাসিক প্রকাশনা “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বিশ্বম্ভরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান।

পড়ুন>> পশুর হাটে লাখ টাকার বাণিজ্য, সত্যতা পেয়েও জরিমানা মাত্র ৩ হাজার

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমদ, কবি ও সাহিত্যিক ধীরেন্দ্র দেবনাথ শ্যামল, জাতীয় দৈনিক মানবজমিন-এর বিশ্বম্ভরপুর প্রতিনিধি সোহেল আহমদ সাজু, দৈনিক একাত্তর পত্রিকার প্রতিনিধি জয়, দৈনিক বিকাল বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগীয় প্রেসক্লাব এবং বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সদস্য মো. শুকুর আলী, দৈনিক গণকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি জিয়াউর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

 

 

বক্তারা বলেন, সাংবাদিকতার মূল ভিত্তি হলো সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা। তাই যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সঠিক তথ্য-প্রমাণ যাচাই করে নিরপেক্ষভাবে উপস্থাপন করতে হবে। কোনো প্ররোচনা বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অংশ না হয়ে জনস্বার্থে তথ্যভিত্তিক ও ঘটনাবহুল সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

এ সময় বক্তারা বিশ্বম্ভরপুর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন সম্ভাবনা এবং স্থানীয় জনজীবনের বিভিন্ন দিক নিয়মিতভাবে পত্রিকায় তুলে ধরার আহ্বান জানান।

পড়ুন>> নাগেশ্বরীতে লাম্পি রোগে গরুর মৃত্যু, দুশ্চিন্তায় খামারী ও কৃষক

 

তারা আশা প্রকাশ করেন, “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকাটি এলাকার উন্নয়ন, সমস্যা-সম্ভাবনা ও গৌরবগাথা তুলে ধরে পাঠকমহলে বিশেষ স্থান করে নেবে।

 

 

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন করেন।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!